সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশ এখন আর ভীতু দেশ নয়: এম জে আকবর

সংগৃহীত

নিউজ ডেস্ক

ভয় দেখালে বাংলাদেশ ভয় পাবে এমনটা ভাবা ঠিক হবে না। কারণ বাংলাদেশ এখন আর ভীতু দেশ নয়, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অনেক দেশ বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে, নিষেধাজ্ঞার কথা বলছে। এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে এম জে আকবর বলেন, যারা ভয় দেখাচ্ছে তারা একটি জিনিস ভুলে যাচ্ছে, বাংলাদেশ এখন ভীতু দেশ নয়।

ভয় দেখালে যে আমি ভয় পাবো, এটা ভাবা ঠিক হবে না। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইম লিডার। তিনি বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিচ্ছেন। তিনি ৭৫ পরবর্তী স্বৈরাচারের বিরুদ্ধে যে সাহসী ভূমিকা রেখেছেন, সেজন্য তাকে সম্মান জানানো দরকার। আর এ বিষয়টি উদযাপন করা উচিত বলে আমি মনে করি। বর্তমানে যে চ্যালেঞ্জের মধ্যে আছে বাংলাদেশ- সে বিষয়ে ভারত কীভাবে দেখছে জানতে চাইলে দেশটির সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নিজের চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবিলা করতে পারবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…