শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শোকজের জবাব দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

সংগৃহীত

নিউজ ডেস্ক

নির্বাচনী আচরণবিধি লক্সেঘর অভিযোগের জবাব দিতে রাজশাহীর আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার সকাল ১১ টার দিকে তিনি রাজশাহী যুগ্ম জেলা ও দায়ো জজ আদালতের বিচারক আবু সাঈদের আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন। যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। গত শুক্রবার মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি।

এই নোটিশে রোববার তাকে আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। সে অনুযায়ী আজ আদালতে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা। কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছিল, নির্বাচনী আচরণবিধি লংঘন করে গত বৃহস্পতিবার তিনি গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভোটের প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট চান।

এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না তা স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য মাহিয়া মাহিকে নির্দেশ দেওয়া হয়। গত শুক্রবার মাহি বলেছিলেন, আমি যেহেতু সেলিব্রেটি, তাই আমাকে নিয়ে নিউজ হয়। এখন নিউজের শিরোনাম দেখে অনেকে বিভ্রান্ত হন, ভেতরটা পড়েন না।

নির্বাচনী অনুসন্ধান কমিটিও বিভ্রান্ত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কোন আচরণবিধি লংঘন করিনি। আমি আদালতে গিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেব। জবাব দেয়া শেষে সাংবাদিকদের মাহি বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু দাবি করে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…