সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রতীকি ট্রাক, টি-শার্ট ও হুডিসহ পিকআপ জব্দ, চালককে জরিমানা।


আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণার প্রতীকি ট্রাক, টি-শার্ট ও হুডিসহ একটি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চালক আবুল কালামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

তিনি জানান, রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পুখুরিয়া পেট্রোল পাম্প এলাকায় নির্বাচনী টহলের সময় সন্দেহজনক একটি পিকআপসহ চালককে আটক করা হয়।

পরে পিকআপে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭ কার্টুন প্রতীকি ট্রাক, ৪ কার্টুন টি-শার্ট ও ২ কার্টুন হুডি। এ সময় চালককে আবুল কালামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রাথমিক ধারণা- স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী নির্বাচনী প্রচারে কর্মীদের বিতরণের জন্য এসব পাঠানোর চেষ্টা করছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…