সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গণসংযোগ

ছবিঃ জনসংযোগ

আব্দুল কাদির

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী  সাবেক ছাত্রনেতা ইব্রাহিম হোসেন গণসংযোগ করেছেন। শনিবার বিকেলে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি ও বারিক বাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের দোয়া নিতে এসেছি। আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারি, বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবান আলী, সার্জেন্ট আলী, লিটিল আহমেদ, আক্কাশ আলী, দাইপুখুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আপন আলী ও শাহাবাজপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…