সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আম চাষিদের ক্ষতি শত কোটি টাকা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশে কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও ব্যবসায়ীদের শত কোটি টাকার ক্ষতি হয়েছে। এমন কথা বলছে জেলা আম ব্যবসায়ী সংগঠন। আম পাঠাতে না পারা, পচে নষ্ট হওয়া ও কম দামে বিক্রির কারণে এ ক্ষতি। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে দেশজুড়ে কারফিউ জারির কারণে ১০ দিন দেশের বাজারে আম পাঠাতে পারেনি চাঁপাইনবাবগঞ্জের চাষি ও ব্যবসায়ীরা।

জেলার বাইরের পাইকাররা আসতে না পারা, অনলাইনে অর্ডার বন্ধ থাকায় আম বেচাকেনা কমে যায়। বাগানেই আম পেকে নষ্ট হচ্ছে। ক্ষতি এড়াতে চাষিরা গাছ থেকে আম পাড়লেও স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে কম দামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান এখনো গাছে ৪০ শতাংশ আম রয়েছে।

আন্দোলন ও কাউফিউর কারণে বিপুল পরিমাণ আম নিয়ে বিপাকে রয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আমের দাম আবার বাড়ছে। চাষি ও ব্যবসায়ীরা ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…