সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসি মোজাফফর হোসেন


মোঃ জমশেদ আলী

রাজশাহী রেঞ্জে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন।

এ ছাড়াও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুল মমীন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) জাফর আহমেদ ও এএসআই (নিরস্ত্র) আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন। তারা এর আগেও একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এবং উত্তম কাজের পুরস্কারহিসাবে সম্মাননা স্মারক পেয়েছেন।

মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি /২০২৪ মাসে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি , নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং রেঞ্জ নওগাঁ অফিসসহ  সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।


পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, কাজের স্বীকৃতি সম্মাননা আমাদের কাজে আরও আগ্রহ বাড়িয়ে দিবে। এই অর্জন পত্নীতলার মানুষের জন্য। পত্নীতলার সুধি সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে সাথে নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতায় পত্নীতলা কে মডেল থানায় রুপ দিতে চায়।

উল্লেখ্য, মোজাফফর হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় সুনামের সহিত দায়িত্ব পালন করে এসেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…