রবিবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ১৯শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইফতার পার্টি না করে কর্মচারীদের ঈদ উপহার দিল রাজশাহী শিক্ষা বোর্ড

ছবি: খাদ্য সামগ্রী বিতরণ

পাভেল ইসলাম, রাজশাহী

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সেই নির্দেশ মেনে ইফতার মাহফিলের আয়োজন না করে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্যেশ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গত ৩ এপ্রিল (বুধবার) রাজশাহী শিক্ষা বোর্ড পরিবারের পক্ষ থেকে থেকে বোর্ডে কর্মরত নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল-সেমাই, চিনি, চাউল, তৈল, মশলা ইত্যাদি। ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম,শিক্ষা বোর্ড সচিব মো. হুমায়ুন কবীর, শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত