সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি -প্রতিমন্ত্রী ওয়াদুদ দারা

ছবি: প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে পান। পানচাষীদের দিনরাত পরিশ্রমের ফলে তাদের ভাগ্যোন্নয়ন হয়েছে।

মিলেছে জিআই পণ্যের স্বীকৃতি। রাজশাহীর মিষ্টি পান আজ বিশ্বে সমাদৃত। আর এই স্বীকৃতিই বলে দেয়, সরকার পল্লির মানুষের জীবিকায়নের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রতিমন্ত্রী এসময় যোগ করেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উর্বর মাটির এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের সবাইকে সমবায়ভিত্তিক কৃষির উপর জোর দিতে হবে। এতে করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব আমরা।

শনিবার (১৮মে) সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক আয়োজিত পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে ওয়াদুদ দারা বলেন, বাংলাদেশের চরাঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমাদের কৃষি উদ্যোক্তা হতে হবে।

কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যাবহার করে প্রচুর ফসল ফলাতে গবেষণা প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড-১) আঃ গাফফার খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ ও প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…