সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেপ্তার

ফাইল ছবি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারঘাট থানায় বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন।

জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী গণতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল। এ সময় চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর দীর্ঘদিন ধরে ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পর ৫ আগস্ট নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আওয়ামী লীগ নেতা ওবাইদুল হক, চারঘাট-বাঘার সাবেক এমপি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক সংসদ সদস্য রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় আসামি চারঘাট-বাঘার সাবেক সংসদ সদস্য রায়হানুল হককে শনিবার সকাল বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

চারঘাট-বাঘার সার্কেল এএসপি প্রণব কুমার সরকার বলেন, সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হানকে বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক আইনে গ্রেপ্তার করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…