শুক্রবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বর্তমান দুই এমপিই হলেন জয়পুরহাটের নৌকার মাঝি

ফাইল ছবি

News Desk


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বর্তমান দুই সংসদ সদস্যই পুনরায় জয়পুরহাটের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। জয়পুরহাট-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনে জাতীয় সংসদের হুইপ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন মনোনয়ন পেয়েছেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নামগুলো ঘোষণা করেন। জয়পুরহাটের ১ ও ২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন তুলেছিলেন ১৭ জন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনেই মনোনয়ন তুলেছিলেন ১৪ জন। আর ২ আসনে ৩ জন। জয়পুরহাট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বেশি হওয়ায় কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে চলছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিশ্লেষণ। তবে সব জল্পনার অবশান ঘটিয়ে অবশেষে এ জেলার দুটি আসনেই আগের দুই সংসদ সদস্যই হলেন নৌকার মাঝি

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ২২ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত