সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নওগাঁয় ট্রাকে আগুন

সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক

 নওগাঁ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তার মোড় এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জাগো নিউজকে বলেন, সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তার মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। তবে ট্রাকে কোনো মালামাল ছিল না। রাত পৌনে ৮টার দিকে প্রথমে রাস্তা দিয়ে যাওয়া লোকজন ট্রাকটির সামনের অংশে আগুন জ্বলতে দেখতে পায়। পথচারীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও বলেন, নাশকতা না, ট্রাকের ব্যাটারি থেকে শর্টসার্কিট থেকে ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…