সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ভাঙা ঘরে মিললো ৪১ ককটেল

সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় এক পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় ঘটনাস্থলেই সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস। পরে পাশের একটি আম বাগানে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল ইউনিট। অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই মাদকের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তবে সম্প্রতি রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমনকি কিছুদিন আগে জেলা নির্বাচন কমিশনের কার্যালয়, ডিসি অফিস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের টেনিস গ্রাউন্ডসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করেছে দুষ্কৃতকারীরা। এমন ঘটনার পর থেকেই তদন্তে নামে র‌্যাব। এরই প্রেক্ষিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ভাঙা ঘরের মধ্যে লাল রঙের ৭টি বালতিতে ৪১টি ককটেল পাওয়া যায়।

পরে বেলা ১১টার দিকে বোম ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরি করতে না পারে সেজন্য র‌্যাবের সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…