শনিবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে নির্বাচন পরবর্তী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিবগঞ্জে নির্বাচন পরবর্তী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বক্তব্য দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম

মোঃ সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের কর্মীর সমার্থক সহ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জের ডাক বাংলা চত্বরে সৈয়দ নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বলেন চাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জ-১ আসনে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল ৭৯ হাজার ৮১২ ভোট এবং স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ৭২ হাজার ৭০৯ ভোট।অর্থাৎ ৭ হাজার ১০৩ ভোট বেশী পেয়ে ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি জয়ী হন।

পরবর্তীতে নজরুল ইসলামের কর্মী সমর্থকরা নিশ্চুপ হয়ে যার যার বাড়িতে চলে যান। কিন্তু নৌকার বিজয়ী প্রার্থী ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি'র নেতা কর্মীরা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে নজরুল ইসলামের ট্রাক মার্কায় প্রচারণায় অংশ নেয়া নেতাকর্মী ও সমর্থকদের প্রতিনিয়ত জীবন নাসের হুমকি প্রদান করে আসছে এবং বাড়ি-ঘরে হামলা ও হত্যার উদ্দেশে হামলা চালাচ্ছে বলে এসব কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জ -১ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আয়বায়ক আবু আহমেদ নাজমুল কবির মুক্তা ও সদস্য সচিব আতিকুল ইসলাম টুটুল খান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত