শনিবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১

ছবি: হেরোইন ও ইয়াবাসহ আটকৃত শাহাদাত হোসেন

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৫শ ৬৫ গ্রাম হেরোইন, ১ হাজার ৯’শ ৮৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ শাহাদত হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত যুবক হচ্ছে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী আজমতপুরের মোঃ আব্দুর রশিদের ছেলে।

বুধবার দুপুরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় এ অভিযান চালায় ৫৯ বিজিবি সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে   জানা যায়, দুপুর ১২ টা থেকে আড়াইটার মধ্যে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য চোরাচালানের সম্ভাবনা রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সেলিম রেজার নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় বিভিন্ন যানে তল্লাশী অভিযান পরিচালনা শুরু করে। দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে ক্যরিয়ারে থাকা কালো ব্যাগে ঝুলানো অবস্থায় উক্ত মাদকদ্রব্য আটক করা হয়।

৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধিসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া আটককৃত ব্যক্তি তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী এবং তার নামে থানায় একাধিক মামলা রয়েছে ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ০ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত