শনিবার, ৫ই বৈশাখ ১৪৩৩, ১৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাঘায় কলেজছাত্রীর ঝুলান্ত মৃতদেহ উদ্ধার।


এম ইসলাম দিলদার

রাজশাহীর বাঘা পৌরসভা এলাকায় মিথিলা খাতুন (১৭) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) রাত্রি আনুমানিক সাড়ে ১১টার দিকে মিথিলার নিজ বাড়ির শয়নকক্ষ  হতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায়  ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। মিথিলা বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ড উত্তর মিলিক বাঘা গ্রামের মেহেদী হাসানের মেয়ে। সে রাজশাহীর একটি কলেজে পড়াশোনা করতো। মা-বাবা দুজনই বাড়ির বাহিরে থাকে।

আনুমানিক রাত্রি ১০টার দিকে মিথিলার খালা খাবারের জন্য  ডাকাডাকি করে কিন্তু ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিলো। বিষয় টি সন্দেহজনক  হলে প্রতিবেশীদের  মাধ্যমে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করে।  বাঘা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে এলাকাবাসীদের  সহযোগিতায় ঘড়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাকে ফ্যানের সঙ্গে ওড়না  পেঁচানো অবস্থায় পাওয়া যায় । পরে তার ঝুলন্ত মৃতদেহটি পুলিশ উদ্ধার করেছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,মৃত মিথিলার(১৭) বাবা-মা  বাড়ীর বাইরে থাকার কারণে মৃত্যুর সঠিক ঘটনা জানা সম্ভব হয়নি।লাশটি ময়নাতদন্তের জন্য রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হবে। এ বিষয়ে বাঘা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ২৪ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত