সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৮

ছবিঃ গাঁজাসহ আটককৃতরা

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নয়াগোলা থেকে ১০ কেজি গাঁজাসহ ৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাদিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫), বালিয়াডাঙ্গা পুরাতন কাউন্সিলের পাশের রমজান আলীর ছেলে হিমেল আলী ওরফে শামসুল আলম (২৮), চাঁপাই পলশার রুকুলের ছেলে জুবায়ের হোসেন (২১), বালিয়াডাঙ্গা বড়ঘাট এলাকার তহুরুল ইসলামের ছেলে আহাদ আলী (২৭), রাধুনীডাঙ্গার আব্দুল মালেকের ছেলে আলামিন ইসলাম (২৬), আজাইপুরের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে আলিউল ইসলাম (৪৫), পলশার মৃত সাদেকুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩৫) ও নাচোল উপজেলার পাহাড়পুর মমিন মোড়ের লদু আলীর ছেলে আলম (২২)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ৩১ জানুয়ারি বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশনায় এসআই আজিম আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স মাদকবিরোধী অভিযান টি পরিচালনা করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম একজন প্রতিবন্ধী। তাকে মাদক ক্রয়-বিক্রয় ও চলাফেরা করার জন্য আরেক আসামী আহাদ আলী সার্বক্ষনিক সহায়তা করে। আসামী মনিরুল শারীরিক প্রতিবন্ধীকতার সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে এবং নিজেও বিক্রি করে আসছিল। এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…