মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিসিক উদ্যোক্তা মেলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

মোঃ মাহফুজ আলী

তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে "চ্যারিটি ব্লাড ইউনিট" ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত করেছে।

গত রবিবার (১০ মার্চ) সকাল ১০ টা থেকে বেলা ৫টা মিনিট পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে ৫০০+ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এর সহযোগিতায় ১০ দিন ব্যাপি বিসিক উদ্যোক্তা মেলায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই মেলায় সর্বশেষ দিন ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।

চ্যারিটি ব্লাড ইউনিট সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা করা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।


ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠানের জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রথম শ্রেনীর পেশার মানুষ বলেন এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তাদের এই সকল উদ্যোগ দেখে আমরা অনেক মুগ্ধ হয়েছি। আজ তারা এই তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরুণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন প্রথম শ্রেনীর অফিসার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "চ্যারিটি ব্লাড ইউনিট'' সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে, দেখে খুবই ভালো লাগছে। যার ফলে আমরা এই মেলার আয়োজন করে নিজেদের সফল মনে করছি। পাশাপাশি সাধারন মানুষ ব্লাড গ্রুপ জানতে পারছে। তাদের পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো ও নিতে পারবো।


ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন সংগঠনটির সম্মানিত সভাপতি মোঃ রিজওয়ানুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজ আলী, সহ-সভাপতি মোঃ সবুজ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাসান, ক্যাম্পিং সম্পাদক মোঃ মিলন খান, সহকারী অর্থ সম্পাদক মোঃ অহেদ আলী, ত্রান ও দূর্যোগ সম্পাদক মোঃ মেহেদী হাসান, মহিলা সম্পাদক মোসাঃ অরিন সিফা। আরো উপস্থিত ছিলেন চ্যারিটি ব্লাড ইউনিট এর প্রতিষ্ঠাতা মোঃ শওকত আলী, সাবেক সভাপতি ও উপদেষ্টা মোঃ ওয়ালিদ হাসান মাইনুল, সাবেক সেক্রেটারি ও উপদেষ্টা মোঃ মারুফ হোসেন।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…