মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন


পাভেল ইসলাম, রাজশাহী

আরডিএ কর্তৃক পুণর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আরডিএ মার্কেটের ৩য় তলায় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,দুর্ঘটনা যেকোন সময় ঘটতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনা কতটা ভয়াবহ হতে পারে সম্প্রতি ঢাকায় বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আবারো দেখলাম। অগ্নিকাণ্ড ঘটনার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। আরডিএ মার্কেটের সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে ২৫০টি ফায়ার এস্টিংগুইসার স্থাপনকে স্বাগত জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতি’র সভাপতি এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,আরএমপির উপ-পুুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভুতি ভুষণ বানার্জী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মাহান্ত,রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোঃ ওহিদুল ইসলাম। আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতি’র সহ-সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…