মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে অলিউল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, রাত ৩টার দিকে অলিউলসহ আরো ৫-৬ জন চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে।

এ সময় তাদের প্রতিহত করতে টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে অলিউল গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঘটনাটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ঘটেছে বলে দাবি করেছেন অধিনায়ক গোলাম কিবরিয়া।

আহত অলিউলকে উদ্ধার করে তার সহযোগিরা প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু সেখানে চিকিৎসা না নিয়েই অজ্ঞাতস্থানে নিয়ে যায় তারা। সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন বিজিবি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…