মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোদাগাড়িতে ছাগলে আম গাছের পাতা খাওয়ায় সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়ার জেরে সংঘর্ষে ১ জন মারা গেছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রুহুল আমিন (৪২)। তিনি গ্রামের ফজলুর রহমানের ছেলে। জানা যায়, ঘুন্টিঘর এলাকার সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খায়। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে ছাগল ছাড়তে বারণ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর মসজিদ কমিটির সভাপতি নেজাম উদ্দীন মেম্বারের পক্ষের লোকজন ও আওয়ামী লীগ নেতা আজিজুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এত রুহুল আমিনকে নামের এক ব্যক্তি নিহতসহ আরও ১১ জন আহত হয়েছেন।

রুহুল আমিন ও নাজিরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক রুহুলকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রাতেই ৩জনকে আটক করে পুলিশ। <রাতেই পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।< গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “এ ঘটনায় সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।<


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…