মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

ছবি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহীতে 'সবার জন্য সমান অধিকার ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চাই" প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস-২৪ পালিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, ডাব্লিউএফএইচ ও হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ আয়োজনে রোগী সমাবেশ, পদযাত্রা ও মতবিনিময় সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ, রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মোর্শেদ জামান মিঞা, হিমোফিলিয়া সোসাইটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মেহেদী হাসান সহ অন্যান্য চিকিৎসক ও রোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিকিৎসক ও রোগীরা সকল রক্তক্ষরণজনিত রোগ জাতীয়ভাবে চিহ্নিত করার অনুরোধ জানান। যেহেতু এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, জাতীয় চিকিৎসানীতিতে দ্রুত অন্তর্ভূক্ত করে এর সঠিক সমাধান করার দাবিও জানান তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…