মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদক স্পটে ৬ জন গ্রেফতার

ছবি: মাদক স্পট থেকে ৬ জন’কে গ্রেফতার

নিউজ ডেস্ক

মাদক নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের চেষ্টা ব্যর্থ হলে আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন। মাদক স্পট থেকে ৬ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বারোঘরিয়া মহানন্দা সেতু এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করার অপরাধে মাদক স্পটে অভিযান চালিয়ে ৬ জন গ্রেফতার করা হয়।

আটক আসামি হচ্ছেন বারোঘরিয়া কাজীপাড়া গ্রামের মনিরুল ইসলাম (৩৫), ফকির পাড়ার সোহেল রানা (৪৮), শিবতলার শ্রী মিলন চন্দ্র কর্মকার (৫৭), রামচন্দ্রপুর কলেজপাড়ার নুরুল ইসলাম (৪০), রানীহাটি ফতেপুর গ্রামের আমিরুল ইসলাম (৩৫) এবং শ্রী শান্ত সাহা (২১) কে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করার সময় হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে।

উক্ত স্থানে যুবকদের মাঝে মাদক বিক্রি করে। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের চেষ্টা ব্যর্থ হলে আইন -শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়।

র‌্যাবের গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…