মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ভূমিহীন হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

ছবি: হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূমিহীন হরিজন সম্প্রদায়ের স্থায়ীবসবাসের জন্য ভূমিসহ বাড়ির দাবিতে মানববন্ধন করেছেন পৌর এলাকার ১৫টি ভূমিহীন হরিজন পরিবার।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সামনে শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন ভূমিহীন হরিজন জনগোষ্ঠির ব্যানারে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, মিঠুন ভগত, সাধন হরিজন, প্রশান্ত, আদরি ভকত ও ইতি রানীসহ অন্যরা।

বক্তারা বলেন- আমরা শিবগঞ্জ পৌর এলাকার ১৫-১৬টি ভূমিহীন পরিবার প্রায় ২৫ বছর ধরে অন্যের জমিতে অস্থায়ীভাবে স্বামী-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।

আমাদের যখন-তখন জমির মালিকরা ঘর ভেঙে অন্যত্র চলে যেতে বলে। আমাদের স্থায়ী ঠিকানা না থাকায় এবং সরকারি কোন সুযোগ সুবিধা না পাওয়ায় আমাদের সন্তানদেরও পড়ালেখা করাতে পারছিনা।

আমরা দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে আবেদন আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই করে দেন। আমরা আর ভ্রাম্যমান হয়ে বসবাস করতে চাই না। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন দাখিল করেন ভূমিহীম হরিজন পরিবার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…