শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে রাসেল ভাইপার সাপের কামড়ে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি

মারাত্মক বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন।

গত রোববার (৫ মে) সন্ধ্যায় পদ্মা তীরে তিনি সাপের কামড়ে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করানো হয়। পরদিন সোমবার (৬ মে) তিনি মৃত্যুবরণ করেন। ওই শিক্ষার্থীর নাম শাকিনুর রহমান সাব্বির।

তিনি মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়।

সাব্বিরের বন্ধু রাকিবুল ইসলাম বিপুল জানান, মাগরিবের নামাজ শেষে কয়েকজন বন্ধু মিলে মোক্তার বাজার সংলগ্ন পদ্মার পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। সেখানে বসে জিলাপি খাচ্ছিল সবাই। জিলাপি খাওয়া শেষে তাদের মধ্যে একজন কাগজের প্যাকেট ফেলে দেয়। সেই কাগজ দিয়ে হাত মুছার জন্য আবার উঠাতে গেলে বিষধর রাসেল ভাইপার তাকে কামড় দেয়। তখন সাপটিকে মেরে ফেলে বন্ধুরা আধাঘণ্টার ভিতরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষমেশ তাকে বাঁচানো গেল না।

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক দুঃখ প্রকাশ করে জানান, সাব্বির অতি দরিদ্র পরিবারের একজন। তার পরিবার অন্যের জমিতে বসবাস করে। সাব্বিরকে জিজ্ঞাসা করলে একাধিকবার জানা যায়, সে দারিদ্রতার কারণে চারঘাট উপজেলা থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতো এবং সে সেখানে পদ্মার পাড়ে টিউশন করাতো। গতকাল পদ্মার পাড়ে তাকে বিষধর রাসেল ভাইপারের কামড়ে সে মারা যায়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…