শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুর ও ভোলাহাটে বিএনপির দুই বহিষ্কৃত নেতা নির্বাচিত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভোলাহাট:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আনোয়ারুল ইসলাম জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আ. লীগের সহ-সভাপতি আবদুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট।

গোমস্তাপুর:

গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আ. লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা ভোট পেয়েছেন ৪০ হাজার ৬১।

নাচোল:

এদিকে নাচোলে উপজেলায় ৩৩ হাজার ৯৯২ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নাচোল উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের রাজনীতির সঙ্গে জড়িত আবু হেনা মোস্তফা কামাল পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট।

ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি'র দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (০৮ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…