শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আরএমপিতে চেকপোস্টে পুলিশকে মারধর, আটক ১

ছবি: পুলিশ সদস্যকে পিটিয়ে আহত

পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহীতে পুলিশ চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন এক যুবক।

রোববার (১৯ মে) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম সোহান (২২)।

তিনি রাজশাহীর নগরীর কাটাখালি এলাকার বাসিন্দা। পরে তাকে আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিলুর ইসলাম বলেন,দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে পুলিশ চেকপোস্ট বসে। এসময় সোহানকে থামানোর নির্দেশ দেওয়া হয়।

বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পুলিশ সদস্যকে মেরে পালানোর চেষ্টা করে সোহান। পরে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…