শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের ৬টি ইউনিয়নে প্রয়াসের প্রণোদনা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গোমস্তাপুর ও নাচোলের ৬টি ইউনিটে প্রণোদনা প্রদান করা হয়েছে।

রবিবার সকালে প্রথমে গোমস্তাপুরে ৩টি এবং পরে দুপুরে নাচোলের ৩টি ইউনিটের মোট ১০০ সুবিধাভোগীকে এই প্রণোদনা দেয়া হয়েছে।

প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রয়াসের পরিচালক আলেয়া ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক জুলফিকার আলী, গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, ৬টি ইউনিটের ব্যবস্থাপকগণসহ কর্মকর্তা ও উপকারভোগীরা।

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে অনুষ্ঠানটির সহযোগিতা করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সভায় সহকারী পরিচালক জুলফিকার আলী বলেন, বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের আওতায় গোমস্তাপুর ও নাচোলের ৬টি ইউনিটে প্রণোদনা প্রদান করা হয়েছে।

যারা প্রকল্পের আওতায় ঋণ নিয়ে দুই গর্তবিশিষ্ট টয়লেট বানিয়েছেন, তাদের মধ্যে ১০০ জনকে আজ রবিবার অফেরতযোগ্য ৩ হাজার টাকা প্রণোদনা দেয়া হয়। পর্যায়ক্রমে প্রকল্পের সকল সুবিধাভোগীকে এই প্রণোদনা দেয়া হবে।

উল্লেখ্য, নিরাপদ ব্যবস্থাপনায় পানি ও স্যানিটেশন, হাত ধোয়া, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা ও শিশুর জন্য উন্নত ওয়াশ আচরণ- এই ৫টি বিষয়ে কাজ করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প।

প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এছাড়াও রেডিও মহানন্দায় পাক্ষিক অনুষ্ঠান চলমান আছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…