শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫৬টি স্মার্ট ফোন উদ্ধার আটক-১

ছবি: গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ১৫৬টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সেই সঙ্গে একই অপরাধে এক কিশোরকে হেফাজতে নেয়া হয়েছে বলে রবিবার ডিবি জানিয়েছে।

জেলা গোয়েন্দা শাখার এসআই আসগর আলী জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে ‘রহিম টেলিকম’ নামক মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর বাবুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আ. রহিম (৩০) কে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ১৫৬টি স্মার্ট মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে একই অপরাধে এক কিশোরকে হেফাজতে নেয়া হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে হেফাজতে নেয়া আইনের সহিত সংঘাতে জড়িত কিশোরসহ রহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…