শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে রিফ্রেসার প্রশিক্ষণ প্রদান

ছবি: রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

”গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬জুন) সকাল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) এর আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন'র সহযোগিতায় জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে চালকদের পৌরসভার ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ নেয়া হয়। এ প্রশিক্ষণের অংশ হিসেবে কর্মশালায় বিভিন্ন শ্রেণির পেশার ৪৯ জন পেশাজীবী গাড়িচালক অংশ গ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সহকারী পরিচালক ইঞ্জিন শাহজামান হকের সভাপতিত্বে এতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমুলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য দেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন (বিআরটিএ) মোটরযান পরিদর্শক সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা।

বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক শাহজামান হক পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন বলে জানান।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…