শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিকনির্দেশনা

ছবি: মাদকবিরোধী সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের  উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান, জেলা কারাগারের জেল সুপার শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, কারা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আহনাফ শাহরিয়ার, জেলা কারাগারের ডেপুটি জেলার আবিদ আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করে জেলা কারাগারের জাকির হোসেন।

প্রধান অতিথি মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠান টি আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যলয় ও সহযোগিতায় করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…