শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ আটক-১

ছবি: সোনামসজিদ সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে (৫৯ বিজিবি)'র আইসিপিতে ৪টি স্বর্ণের বারসহ মাসুম মাদবর (৩৬) নামের একজনকে আটক করেছে বিজিবি।

আটককৃত আসামি হচ্ছেন শরীয়তপুর জেলার সদর উপজেলার পূর্ব সারেঙ্গা গ্রামের মৃত আজিজুল হক মাদবরের ছেলে। বিষয়টি নিশ্চিত 
করেন (৫৯ বিজিবি)'র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। 

সমাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে (৫৯ বিজিবি) জানায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত ৫৯ বিজিব ও কাস্টমস অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। একপর্যায়ে সোমবার (১০ জুন) সকালে বাংলাদেশী নাগরিক মাসুম মাদবরকে সন্দেহ হওয়ায় আইসিপিতে কর্তব্যরত বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। এসময় তার পায়ুপথে বিশেষ কায়দায় বহনকৃত ২টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। পরবর্তীতে শিবগঞ্জ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তার মলদ্বারের ভেতর হতে আরও ২টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। স্বর্ণের বার চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজনের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম জানান, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…