শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদকদ্রব্যের কুফল সম্পর্কে পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘মাদক সেবন রোধ করি-সুস্থ সুন্দর জীবন গড়ি’- এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) সকালে পলিটেকনিক ইনস্টিটিউটে মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ।

অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যাক্ষ সেলিম আহমেদ। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর আফিদা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের (নন-টেক) চিফ ইন্সট্রাক্টর দূর্গা চরন রায়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন।

আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীসহ দুই শতাধিক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…