শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতা হত্যা মামলায় আরও ৪ আসামি গ্রেফতার

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপানবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জোড়া খুনের ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১ জুলাই) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৬ জন।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন আবুল হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল (ঝাপড়া বাবু) (৪৫), মৃত কাবির ঝাপড়ার ছেলে রুহুল আমিন ঝাপড়া (৪৫) মোহাম্মদ তাবজুর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪২) এবং আখতারুজ্জামানের ছেলে ওসমান আলী (২১)।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক টিম শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ও নাচোল উপজেলার ফতেপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে বাবুল ঝাপড়া ও রুহুল আমীন ঝাপড়া মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৭ জুন রাতে শিবগঞ্জ উপজেলার রাণীহাটি কলেজ মোড়সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় খুন হন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম ও তাঁর সহযোগী স্কুলশিক্ষক মতিন আলী।

আলোচিত এ হত্যার ঘটনায় আব্দুস সালামের স্ত্রী গত ২৮ জুন রাতে বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…