শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ছবি: রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের আওতায় হরতকিতলা মোড় হতে বালিগ্রাম ডাঃ বকুলের বাড়ী পর্যন্ত ডিবিসি রাস্তা ও ড্রেন নির্মান, বালিগ্রাম নতুন পাড়া রাস্তা আলাউদ্দীনের বাড়ি হতে মুক্তিযোদ্ধা ওসমান আলীর বাড়ী পর্যন্ত ইউনিক ব্লক রাস্তা নির্মান, শংকরবাটি মোল্লা পাড়া জামে মসজিদ হতে বরজাহানের বাড়ী পর্যন্ত ইউনিক ব্লক রাস্তা ও আরসিসি ড্রেন নির্মান, শংকরবাটি মানব সম্পদ উন্নয়ন অফিস হতে অবঃ সৈনিক গোলাম মোস্তাফার বাড়ী পর্যন্ত ডিবিসি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকালে  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ সালহে উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কারিমা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ। টাউন প্ল্যানার ইমরান হোসেনের সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে মেয়র বলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ শুরু হয়েছে এ ধারা অব্যহত থাকবে। এ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলার আশা ব্যক্ত করেন। সে সাথে চলমান কাজে যেন বাধা না আসে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…