মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিপথগামিতা রোধকল্পে শীর্ষক জনসচেতনতামূলক সভা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় এবং বিপথগামিতা রোধকল্পে চাঁপাইনবাবগঞ্জে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবনের মিলনাতয়নে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বেে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন। সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান।

অতিথিদের বক্তবে বলেন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় এবং বিপথগামিতা রোধকল্পে যুব সমাজের বিরাট ভূমিকা রয়েছে। মাদক, সন্ত্রাস দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে, যুব সমাজকে বিপথগামিতার হাত থেকে রক্ষা করতে হবে। এ কাজে যুবদের প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

তার আগে, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গবাদি পশু, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স, বেসিক কম্পিউটার অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, পোশাক তৈরি, যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের ১৮০ জনকে ১৪ লাখ ১১ হাজার ১০০ টাকা ভাতা ও সনদপত্র প্রদান করা হয়। এবং ২০২৪-২৫ অর্থবছরে নতুন প্রশিক্ষণার্থীদের বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রধান একেএম গালিভ খাঁন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…