মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু


কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গোলাপী বেগম (৩৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা টি ঘটে।

মৃত গোলাপী বেগম হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিসপুর গ্রামের বাবলুর সহধর্মিণী। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মেহেদী হাসান জানান, সকাল ১০ টার দিকে গোলাপী বেগম তার ছেলে মাসুদের মোটরসইকেলের পেছনে বসে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন। 

এমন সময় নরেন্দ্রপুর ইটভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে  সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গোলাপী বেগমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান ওসি মেহেদী হাসান।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…