মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত ১

প্রতিকী ছবি

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি ও দেশীয় অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। শুক্রবার (০৯ আগষ্ট) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে রায়হান আলী।

জানা যায়, দুর্লভপুর এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে আসে রায়হান আলী। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা শুক্রবার গভীর রাতে একত্রিত হয়ে রায়হানের বাড়িতে যায়। বিষয়টি রায়হান টের পেয়ে ওই মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তারা তাকে ধাওয়া করে আটকের পর গণপিটুনি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে রায়হানের মৃত্যু হয়। পরের গ্রাম পুলিশের সহায়তায় নিহতের লাশ শনিবার সকালে শিবগঞ্জ থানায় পৌঁছে দেয়া হয়।

এবিষয়ে শিবগঞ্জ থানার (ওসি) তদন্ত সুকোমল কুমার দেবনাথ জানান, ছিনতাইয়ের অভিযোগে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মরদেহ গ্রাম পুলিশ শিবগঞ্জ থানায় পৌঁছে দিয়ে যায়।  অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…