মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে নবজাতক এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার কালুপুর পাগলা নদীর বেইলি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিকালে পাগলা নদীতে সাদা প্লাস্টিক ব্যাগে নবজাতকের একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকা বাসী। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক শিশু মেয়ের মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায়  একটি অপমৃত্যু মামলা হবে। একই সঙ্গে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…