মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারী উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ-ক্যাপড়াটোলা গ্রামের ইছাহাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৭৫)। অপর বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি।

বুধবার সকালে শিবগঞ্জ পৌরসভার শেখটোলার একটি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধ ও ক্যাপড়াটোলা গ্রামে নিজ বাড়ি থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে পারিবারিক কলহের জেরে নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগমের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।এদিকে সকালে পৌর এলাকার শেখটোলা মহল্লার একটি আমবাগানে ওই বৃদ্ধের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি। এছাড়া তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…