মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপির নেতা-কর্মীদের গুম খুন ও ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

বুধবার (২১ আগষ্ট) বিকালে জেলা যুব দলের আয়োজনে জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড় ইন্দরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

এসময় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রহমান অনু। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের নেতাকর্মীরা। 

সমাবেশে বক্তব্যে বলেন, শিক্ষার্থী ও জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জড়িতদের বিচারের জোর দাবি জানান।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…