মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইসরাইল হোসেন (৫৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি উপজেলার শাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।

সকালে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা থানা-পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানায়, ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিক লোকসানের কারণেই ইসরাইল হোসেন আত্মহত্যা করে থাকতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…