মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নেতা নিহত


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ট্রাক চাপায় জামিরুল হক ওরফে জামু সরদার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার দিবাগত রাতে স্থলব›রের ৪ নম্বর গেটের সামনে দুর্ঘটনাটি ঘটলে তিনি গুরতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত জামিরুল হক উপজেলা শাহবাজপুর ইউনিয়নে শিয়ালমারা গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে ও সোনামসজিদ স্থল বন্দরের নবগঠিত শ্রমিক সমন্বয় কমিটির সদস্য ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, রবিবার রাতে সোনামসজি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের গেটের বাইরে ওভারটেকিং করতে গেলে পথচারী জামিরুল হক ট্রাকে চাপা পড়েন। এতে তার বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…