সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদ স্থল বন্দর মহাসড়কে মোবাইল কোর্টের অভিযান

ছবি: মহাসড়কে মোবাইল কোর্ট

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দর মহাসড়ক এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ এর নের্তৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় লাইসেন্স বিহীন, হেলমেট বিহীন, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালানোর অপরাধে মোট ১৪ জন অভিযুক্তকে মোট ৫ হাজার ৩০০ টাকা জরিমানা প্রদান করা হয়। 

একইসাথে চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সচেতন নাগরিক হিসেবে আইন মেনে চলাসহ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়। 

ঘন্টাব্যাপী চলা এ অভিযানে সহযোগিতা প্রদান করেন, সহকারী পরিচালক, বিআরটিএ, ৫৯ বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। সড়কে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…