সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশ সীমান্তে ঢুকে নারীকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফাইল ছবি

নিউজ ডেস্ক

 লালমনিরহাটে বাংলাদেশ সীমান্তে ঢুকে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে (বিএসএফ)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, সিঙ্গিমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব পিলারের কাছে বাংলাদেশের ভুখণ্ডে কাপড় শুকাতে দেন জোহরা বেগম (৪৫) নামে এক নারী। এ সময় ভারতীয় কুচবিহার অঞ্চলের শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জোহরাকে মারধর করেন। ওই নারীর চিৎকারে সীমান্তবর্তী লোকজন ছুটে এসে প্রতিবাদ জানালে বিএসএফের অন্য সদস্যরা ফাঁকা রাবার বুলেট ছুড়ে নিজ ভুখণ্ডে চলে যায়। এ নিয়ে সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামছুল আলম জাগো নিউজকে বলেন, প্রায় সময় বিএসএফ বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। আজ আবারো ঢুকে এক নারীকে মারধর করেন এবং ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এ বিষয়ে দোয়ানী তিস্তা-২ সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জাগো নিউজকে বলেন, বিষয়টি আন্তর্জাতিক। সীমান্তের সব মানুষ ভালো না। সাংবাদিকরাই বিষয়টি বেশি বাড়াবাড়ি করেছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। এ বিষয়ে বুধবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…