শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জুলাই গণহত্যার বিচারের দাবিতে শিবগঞ্জে শিবিরের বিক্ষোভ ও সমাবেশ


আব্দুল কাদির

জুলাই গণহত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার বিকেলে সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সেক্রেটারী মো. শহিদুল্লাহ, সাবেক সভাপতি আবদুল্লাহ জাবের, সাবেক সেক্রেটারী সেলিম রেজা ও অফিস দপ্তর সম্পাদক মো. সাকিল প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই গণহত্যার পর সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেফতার করেনি। সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ও প্রশাসন তাদের দেখতে পায় না। তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছে। অবিলম্বে সারা দেশে গণহত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের উচিত শিক্ষা দিতে আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে শিবির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ১৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…