শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে দাইপুকুরিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে


আব্দুল কাদির

"আমার ইউনিয়ন আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত" এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দাইপুকুরিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্তকরন ঘোষণা করা হয়েছে ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের, ইউনিসেফ এর স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের সহোযোগিতায় দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান আলমগীর হোসেন এর সভাপতিত্বে এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) আব্দুল কাদির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার উত্তম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য আব্দুল আজিজ, আকতারুল ইসলাম, পারুল হোসেন, নাসিমা বেগম মেম্বারসহ, কাজি, ইমাম, শিক্ষক, যুব ফোরামের সদস্য, গ্রাম পুলিশ।

পরে চেয়ারম্যান আলমগীর হোসেন নিজেই দাইপুকুরিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করণের ঘোষণা পত্রটি পাঠ করেন।

পরে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে উপজেলা প্রশাসনের নির্দেশে এ প্রচারাভিযান বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত ৩০ জুলায়-২০২৫ খ্রি: তারিখ বুধবার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের, ইউনিসেফ এর (এসএসবিসি) প্রকল্পের সহযোগিতায় চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ রবিউল ইসলাম, নিজ ইউনিয়ন শ্যামপুরকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…