শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ১০০ টাকার অচল নোট নিয়ে দ্বন্দ্বে মুদি দোকানিকে হত্যা


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০০ টাকার অচল নোট নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন। মঙ্গলবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইসরাইল মোড় এলাকায় মুদি ব্যবসা করেন।

বাবুলের ভাই নজরুল ইসলাম বলেন, ২১ আগস্ট সকাল ৮টার দিকে বাবুল হোসেনের দোকান থেকে বিকাশে টাকা উত্তোলন করে নিয়ে যান পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি ১০০ টাকার নোট নষ্ট বলে ফেরত দিতে আসেন আসাদুল। এসময় তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে বাবুল হোসের ওপর হামলা করেন আসাদুল। এতে গুরুতর আহত হন বাবুল হোসেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…