শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর ৮দিন বন্ধ


আব্দুল কাদির

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৮দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকালে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদিপুর স্থলবন্দর রপ্তানিকারক সমিতির ছুটি মিলে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৮দিন এই বন্দর দিয়ে ভারতের সাথে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এ সময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানিকৃত পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিক চলবে বলেও জানান তিনি।

এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…