মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন


আব্দুল কাদির

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।

সোমবার সকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে শিবগঞ্জ ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশ নেন।

বক্তারা- ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। একই সঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহবান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষে শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী ও ব্যবসায়ী জাহিরুল কাইউম বাবরসহ অন্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…