মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জাতীয় পার্টির নেতার বিচারের দাবিতে মানববন্ধন


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগে তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

শুক্রবার সকালে উপজেলার লহালামারী বাজারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য, লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল, আশরাফুল, মিজানুর ও ইউপি সদস্য শামীম রেজাসহ অন্যরা। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন রিপন আলী। এমনকি নারীদের সাথে প্রতারণা করেছেন।

বক্তারা আরও বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেয়ার নামে অসহায় নিরিহ মানুষকে জিম্মি অর্থ আত্মসাত করেছেন। সে মাদক ব্যবসার সাথে জড়িত।

তার অপকর্মে অতিষ্ঠ হয়ে পাওনা টাকা ফেরত চেয়ে দ্রুত বিচার দাবি করেন বক্তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…